মুঠোফোনে বাংলা অভিধান

অভিধান একটি অতি জরুরী বিষয়৷ বিশেষ করে ইংরেজী আন্তর্জাতিক ভাষা বলে কাজকর্মের প্রতিটি ক্ষেত্রে এর অভিধান অত্যন্ত প্রয়োজনীয়৷ কিন্তু ভাষাটি আমাদের মাতৃভাষা না হওয়ায় অনেক ক্ষেত্রেই বাঙালী ইংরেজী বলতে বা পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলে৷ তাই এর সমাধানে এগিয়ে এসেছে পাঁচ বাংলাদেশী ডেভেলপার৷ তাদের ডেভেলপ করা সফটওয়্যার মোবাইল ফোনে ব্যবহার করে সহজেই ইংরেজি টাইপ করে বাংলা অর্থ খুঁজে পাওয়া যায়৷
"হাতের মুঠোয় বাংলা" নামের এই সফটওয়্যারটি জাভা ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে৷ দেখতে অতটা আকর্ষনীয় নয়; শুধুমাত্র এমআইডিপি২ এনাবল সেটে সফটওয়্যারটি কাজ করে৷ ডেভেলপাররা জানিয়েছেন, এখন পর্যন্ত তারা নোকিয়া, সনি এরিকসন এবং মটোরলার কয়েকটি মোবাইল ফোন সেটে সফটওয়্যারটি পরীক্ষা করেছেন৷ এখন পর্যন্ত সফটওয়্যারটিতে ২,৫০০ শব্দার্থ যোগ করা হয়েছে এবং প্রতিনিয়ত যোগ করা হচ্ছে আরও শব্দার্থ৷ বাংলা অৰর ব্যবহারের জন্য এতে বাংলাকে ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে; যে কারনে ফন্ট প্রদর্শীত সমস্যাগুলোতে ব্যবহারকারীকে পড়তে হবে না৷ সফটওয়্যারটি সাইজে ৬৫ কিলোবাইটের৷ ডাউনলোড করা যাবে http://j2mebd.ifastnet.com থেকে৷ সফটওয়্যারগুলো ফোন সেটে ইন্সটল করার উপায় হচ্ছে ইনফ্রারেড, ব্লুটুথ বা ডেটা ক্যবল ব্যবহার করে ইন্সটল করতে হবে৷
এই সফটওয়্যারটিতে ডেভেলপাররা সবাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ এদের নাম হচ্ছে মো: মাহফুজুল ইসলাম, মো: হাফিজুর রহমান, আব্দুস সালাম, পার্থ সরকার, এ কে এম আশরাফুজ্জামান, এইচ এম রিয়াদ-উল-ইসলাম৷ শুধু মাত্র আশরাফুজ্জামান কম্পিউটার বিজ্ঞান এবং বাকি সবাই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশুনা করেন৷ এরই মধ্যে তারা ডেভেলপ করেছেন মোবাইলের জন্য আরও কিছু সফটওয়্যার৷ আগামী মাসের বেসিস-সফটএক্সপো মেলায় তারা সফটওয়্যারটি প্রদর্শনী করার চেষ্টা করবে বলে জানানো হয়েছে৷ আশা করা যায় তাদের ডেভেলোপিং এর কাজ আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশকে উপহার দেবে আরও সুন্দর কোন কিছুর৷

















2 মন্তব্য:
লিঙ্ক টা কাজ করে না!
ওরা ফ্রি ওয়েবহোস্ট সার্ভার ব্যবহার করে। এটি মাঝে মাঝে ব্যান্ডইথের কোটা ছাড়িয়ে যায়। তাই মাঝে মধ্যে ঝামেলা হয়। এছাড়া রিপোর্টটা অনেক আগের। ঐ ফ্রি ওয়েব স্পেস Inactive-ও হয়ে যেতে পারে।
Post a Comment