Thursday, December 07, 2006

ইয়াহু ও রয়টার্স ছবির জন্য মূল্য দেবে

ইয়াহু ও রয়টার্স হচ্ছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় সংবাদদাতা সংস্থা৷ প্রতিদিনই এতে প্রবেশ করে মিলিয়ন মিলিয়ন মানুষ৷ এতে প্রতিনিয়ত যোগ হয় নতুন নতুন ছবি৷ কিন্তু ভালো ও গুরুত্বপূর্ন ছবির জন্য এবার এই সংস্থাদ্বয় তাদের ব্যবহারকারীদেরও ব্যবহার করবে তাদের খবর ও ছবির জন্য৷ বলা বাহুল্য, এবার ইয়াহু ও রয়টার্সের ব্যবহারকারীরা ছবির জন্য টাকা পাবে৷ জানা যায়, মূলতঃ এই বুদ্ধিটি আসে ব্লগ ব্যবহারকারীদের অনলাইন ব্লগ দেখে৷ পৃথিবীতে এখন ব্লগারদের সংখ্যা রিপোর্টারদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে৷ তাই এই ব্লগারদের ব্যবহার করলে পৃথিবীর প্রতিটি কোণা থেকে আলাদা করে বিশেষ কিছু পাওয়া যাবে; এই ধারণা নিয়েই চালু হয়েছে ইয়াহু এবং রয়টার্সের এই উদ্যোগ৷ কোম্পানীদ্বয় জানায় তারা ছবির জন্য সর্বনিম্ম ২৫০ ডলার করে ফটোগ্রাফারকে প্রদান করবে৷ এই সুবিধা অনলাইন এবং কাগজ দুই'র জন্যই প্রযোজ্য৷
সূত্র: রয়টার্স

0 মন্তব্য: