ইরানে ইউটিউব নিষিদ্ধ ঘোষণা
এবার ইরান রোধ করেছে বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব -এ প্রবেশাধিকার৷ একই সাথে একটি মিডিয়া গ্রুপ এই বলে সাবধান করেছে যে, ইসালামী দেশগুলোতে ইন্টারনেট সেন্সরশিপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে৷ উল্লেখ্য, ইউটিউব হচ্ছে বিনামূল্যে অনলাইন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট৷
ইরানের ইউটিউবের গ্রাহকেরা ঐ ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে একটি বার্তা পায় যে- 'ইরানের আইনানুযায়ী এই ওয়েবসাইটে প্রবেশ গ্রহণযোগ্য নয়'৷ জানা গেছে ইরান সরকারের এই পদক্ষেপের প্রধান কারণ হচ্ছে ঐ ওয়েবসাইটের পর্ণোগ্রাফী৷ ইউটিউব যেহেতু বিশ্বের যেকেউ ব্যবহার করতে পারে, তাই ব্যবহারকারী নিজের ইচ্ছে মতো এতে আপলোড করে পাইরেটেড ভিডিওসহ পর্ণোগ্রাফি ভিডিও৷ মূলতঃ এটিই বিশাল মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে ইরান সরকারের৷
এখনও জানা যায়নি, এই ওয়েবসাইট কতদিন পর্যন্ত ইরানে নিষিদ্ধ থাকবে৷ পাশ্চাত্যের এক খবরের সূত্র ধরে জানা যায়, ইরান বহু বছর ধরেই ইন্টারনেট সেন্সর করে আসছে৷ তারা এর মধ্যে বিভিন্ন ওয়েব পোর্টাল/সাইট, ব্লগ ইত্যাদি বন্ধ করেছে৷ অবশ্য পাশ্চাত্য খবরের ওয়েবসাইটগুলো এখন পর্যন্ত তারা বন্ধ করেনি৷ একই সাথে জানা যায়, অনলাইন সেন্সরশিপ করে এমন ১৩টি দেশের মধ্যে ইরান অন্যতম৷ অন্যান্য দেশগুলো হচ্ছে: বেলারাস, চীন, কিউবা, ইজিপ্ট, মায়ানমার, দৰিন কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, টিউনিসিয়া, তার্কমেনিসতান, উজবেকিসত্মান এবং ভিয়েতনাম৷
- সূত্র: এপি

















0 মন্তব্য:
Post a Comment