Thursday, December 07, 2006

আবার পিছিয়েছে সফটএক্সপো মেলা

রাজনৈতিক অস্থিরতার কারনে আবারও পেছালো বেসিসের সফটওয়্যারমেলা 'সফটএক্সপো'৷ এর আগে এই বছরের ২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিলো, পরে মেলাকে পেছানো হয় ৭ ডিসেম্বরে৷ কিন্তু এখন এই মেলাকে আরও একদফা পেছানো হলো৷ নতুন তারিখ কবে, তা এখনও বেসিস থেকে ঠিক হয়নি৷ মেলার আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর ইত্তেফাক প্রতিনিধিকে জানান, মেলার নতুন তারিখ সম্বন্ধে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি৷ তবে রাজনৈতিক অস্থিরতা কমে গেলেই মেলা শুরু হয়ে যাবে।

0 মন্তব্য: