Saturday, December 09, 2006

টেলিনরের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

ড: মুহাম্মদ ইউনূস
গত মঙ্গলবার ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধের সূত্রানুযায়ী জানা যায়, নোবেল জয়ী অধ্যাপক ইউনুস গ্রামীণফোনের মালিকানা নিয়ে নরওয়েজিয়াম কোম্পানি টেলিনরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন৷ জনসমক্ষে প্রকাশের অনেক আগে ২০০২ সালের ২৭ নভেম্বর গ্রামীণ টেলিকম তাদের নরওয়ের অংশীদার টেলিনরকে একটি লিগ্যাল নোটিস পাঠায়৷ এতে দাবি করা হয়, গ্রামীণফোন কর্পোরেট সংস্থায় পরিণত হওয়ার সময় কথা ছিল টেলিনর প্রথম ছয় বছর ৫১ শতাংশ শেয়ার রাখার পর এর অন্ততঃ ১৬ ভাগ গ্রামীণ টেলিকমের কাছে বিক্রি করে দেবে৷ কিন্তু তারা কখনোই গ্রামীণফোনের কাছে নিয়ন্ত্রণ ক্ষমতা ছেড়ে দেয়নি৷ এরই মধ্যে ২০০৪ সালে মারুবেনি ও গণফোন তাদের শেয়ার বিক্রি করে দেয় এবং টেলিনর ও গ্রামীণ টেলিকমের শেয়ার যথাক্রমে ৬২ এবং ৩৮ শতাংশে পৌছে৷ তবে ইউনূসের এসব অভিযোগের বিষয়ে সমঝোতার মনোভাব দেখাচ্ছে টেলিনর৷
সূত্র: বিডি নিউজ

0 মন্তব্য: